মসজিদে বিস্ফোরণ: পরিবারপ্রতি ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ

০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৪২ PM

© ফাইল ফটো

নারায়ণগঞ্জের শহরের পশ্চিম তল্লা এলাকার মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আপাতত সাতদিনের মধ্যে পাঁচ লাখ করে টাকা দেওয়ার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সঙ্গে ছিলেন রিটকারী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

আদালত নির্দেশ দিয়েছেন এই টাকা তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেবে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করবেন।

গত ৭ সেপ্টেম্বর ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬