ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি, নামাজ পড়ি: প্রধানমন্ত্রী

০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৫ PM

© ফাইল ফটো

প্রধনমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি, নামাজ পড়ি। নিজের হাতে চা বা কফি বানিয়ে খাই।’ আজ বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের এসব কথা বলেন তিনি।

ফখরুল ইমাম জানতে চান, প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে কী খোঁজেন? এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের হাতে বিছানা গুছিয়ে রাখি। যদি ছোট বোন শেখ রেহানা থাকে, তাহলে যে আগে ওঠে সে চা বা কফি বানায়। এখন পুতুল আছে, যে আগে ওঠে সে-ই করে।’

জাতীয় সংসদে আজ থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মূলতবি অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত আছেন।

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব চলে। গত ৬ সেপ্টেম্বর সংসদের নবম অধিবেশন শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে এতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক সংসদ সদস্য অধিবেশনে অংশ নিচ্ছেন।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬