ইউটিউব দেখে বোমা তৈরির সময় বিস্ফোরণ

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৮ PM

© ফাইল ফটো

ইউটিউব দেখে বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। বিস্ফোরনের ঘটনায় মো. নাঈম (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৮ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার জনতা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। নাঈম নড়াইল সদর উপজেলার বাধাল গ্রামের মৃত সাফায়েত শেখের পুত্র। সে দেওয়ানবাগ এলাকায় মোস্তফা মাস্টারের বাড়িতে ভাড়া থাকে

স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৭টার দিকে জনতা সুপার মার্কেটের ভেতর স্বপ্না মাল্টি পারপাসের পাশে বসে ইউটিউব দেখে বোমা তৈরি করছিল নাঈম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঢাকা স্টার সার্ভিসিং সেন্টার অ্যান্ড ইলেকট্রনিকসের সাঁটার ও গ্লাস ছিদ্র হয়ে ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাঈমকে গ্রেফতার করে। এ ঘটনায় দোকান মালিক আহসান উল্লাহ বাদী হয়ে নাঈমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, গ্রেফতারকৃত নাঈমকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

ট্যাগ: ইউটিউব
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬