টাইগার শিবিরে দুঃসংবাদ, করোনা পজিটিভ দুইজন!

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৬ PM

© ফাইল ফটো

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে জাতীয় দলের ১৭ ক্রিকেটার ও ৭ জন কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুইজন। তারা হলেন জাতীয় দলের তরুণ ওপেনার সাইফ হাসান ও কোচিং স্টাফ নিকোলাস লি। বর্তমানে এই দুইজন আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকালে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক হয় সাইফ হাসানের। ২১ বছর বয়সী এ ওপেনার দেশের হয়ে মাত্র ২টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন।

এর আগে গত ১৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে করোনা টেস্টে পজিটিভ আসে নিকোলাসের। এরপর ২৩ আগস্ট নেগেটিভ আসে। এখন আরার ইতিবাচক রিপোর্ট এসেছে নিকোলাসের।

বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী বলেছেন, নিকোলাসের বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে হবে।

নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
ভেস্তে গেল গণভোট নিয়ে জাকসুর সেই সেমিনার
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬
জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬