খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানোয় চীনা দূতাবাসের দুঃখ প্রকাশ

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৫ PM

© ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে উপহার পাঠায় ঢাকাস্থ চীনা দূতাবাস। এই ঘটনার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে দুঃখ প্রকাশ করেছেন তারা।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়াং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এ দুঃখ প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানায়।

সূত্রের তথ্যমতে, খালেদা জিয়ার জন্মদিনে চীনা দূতাবাসের উপহার পাঠানোয় পররাষ্ট মন্ত্রণালয় থেকে চীনা দূতাবাসের কাছে এর কারণ জানতে চাওয়া হয়, খালেদা জিয়ার জন্মদিন ‘ভুয়া’। এমন ‘ভুয়া’ জন্মদিনে কেন তাকে উপহার পাঠানো হলো।

পরে চীনের উপ-রাষ্ট্রদূত এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে এ ধরনের উপহার পাঠানো চীনের জাতীয় নীতিতে রয়েছে। তারা বছরের পর বছর এটা করে আসছে। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের জন্মদিনে এ উপহার পাঠানো হয়।

কিন্ত তার জন্মদিন নিয়ে বিতর্ক রয়েছে বা এটা ‘ভুয়া’ জন্মদিন তা তারা জানতেন না। এটা যে সংবেদনশীল তা বুঝতে পারেননি। তারা ‘ভুল’ করেছেন। ভবিষ্যতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close