করোনায় আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৮ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জনে। এ সময় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৩ হাজার ৯৮০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮-এ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ২৪ জন এবং নারী আটজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে একজনের। চল্লিশোর্ধ্ব ছিলেন দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন। ঢাকা বিভাগের ছিলেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের ছয়জন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইউরোপের এক দেশ
  • ১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
  • ১৪ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬