ট্রেনে বালিশ-কম্বল সেবা স্থগিত

২৬ আগস্ট ২০২০, ১০:১৪ PM

© ফাইল ফটো

উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর, কম্বল ও বালিশ সেবা স্থগিত করেছে রেলপথ মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রেল উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবিরের সই করা মঙ্গলবারের নির্দেশনার এ বিষয়ক সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর-কম্বল ও বালিশ সরবরাহ করা হবে না। বিদ্যমান বেডিং চার্জ টিকিটের মূল্য থেকে বাদ দেওয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেয়া কর্মসূচির অংশ হিসেবে গত ২৪ মার্চ যাত্রীবাহী ট্রেন পরিচালনা বন্ধ করে রেল কর্তৃপক্ষ। এরপর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। সে সময় স্বাস্থ্যবিধি বিবেচনায় নিয়ে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

এদিকে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরো ১৯ জোড়া ট্রেন চালু হতে যাচ্ছে। চালু হতে যাওয়া ট্রেনগুলো হলো- মহানগর গোধূলী/প্রভাতী, জয়ন্তীকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস (খুলনা-চাঁপাই), চাঁপাই-রহনপুর লোকাল, মহানন্দা এক্সপ্রেস (রহনপুর-খুলনা), পদ্মরাগ কমিউটার, নকশিকাঁথা এক্সপ্রেস, সাগরিকা কমিউটার, উত্তরা এক্সপ্রেস, মহুয়া কমিউটার এবং বেতনা এক্সপ্রেস।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close