আজ রাতেই মালয়েশিয়া থেকে ফিরছেন রায়হান

২১ আগস্ট ২০২০, ০৮:০১ PM
রায়হান কবির

রায়হান কবির © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে শ্রমিক দুর্দশা নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় সাক্ষাৎকার দেওয়ার দায়ে প্রবাসী বাংলাদেশি রায়হান কবিরকে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবির অবশেষে মুক্ত হয়ে। আজ শুক্রবার রাতেই ঢাকার পথে রওনা হবেন তিনি। রাত ১টায় তার ঢাকায় নামার কথা।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ দেশটির গণমাধ্যমকে জানান, ‘দেশে পাঠানোর জন্য শুক্রবার রাত ৯টায় রায়হানকে বিমানবন্দরে নেওয়া হবে’।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা বলেন, পুত্রজায়া ইমিগ্রেশন অফিস থেকে রায়হানকে সরাসরি বিমানবন্দরে নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১১টায় তাকে বিমানে তোলা হবে। যেহেতু রায়হানের বিরুদ্ধে মালয়েশিয়া পুলিশ কোনো অভিযোগ আনেনি, কাজেই তাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না।

রায়হানের বাবা শাহ আলম বলেন, আমি আমার ছেলের জন্য অপেক্ষায় বসে আছি। এই আনন্দ বুঝিয়ে বলার মতো না।

জানা গেছে, গত ৩ জুলাই আল জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, রায়হান কবির নামের এক বাংলাদেশি এই নিপীড়নের প্রতিবাদ করেছেন।

আল জাজিরায় বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২৪ জুলাই রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর ৬ আগস্ট পুলিশ তাকে আদালতে হাজির করে। পুলিশ ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ১৩ দিন মঞ্জুর করেন। বুধবার রিমান্ড শেষ হওয়ার পর পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এরপরেই ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠোনোর সিদ্ধান্ত নেয়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close