টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল কর্মকর্তা নিয়োগ প্রত্যাহারের দাবি

১৯ আগস্ট ২০২০, ০৯:৩৭ PM

© সংগৃহীত

টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল কর্মকর্তা নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে নন-টেকনিক্যাল কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। আজ বুধবার আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ১৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডেটাবেইজ অ্যাডমিনিস্ট্রেটরের মত টেকনিক্যাল পদে সাধারণ ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

বিবৃতিতে খন্দকার মোর্শেদ বলেন, কাঙ্ক্ষিত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, কম্পিউটার প্রকৌশলীদের বঞ্চিত করে কোর টেকনিক্যাল পদগুলোতে সাধারণ ক্যাডারের অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের ফলে অভিজ্ঞ কম্পিউটার প্রকৌশলীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। আইইবির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এই পদগুলো পুরোপুরি কোর টেকনিক্যাল পদ এবং এইসব পদে নন-টেকনিক্যাল কর্মকর্তাদের দায়িত্ব দিলে টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে আইইবি।

প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬