প্রধানমন্ত্রীর ১ কোটি টাকার অনুদান পেল বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৭ আগস্ট ২০২০, ০৬:৫০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন ‘প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব’ উদযাপন করতে এ আর্থিক অনুদান দেয়া হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে সব ধর্মাবলম্বীদের সহযোগিতা করে থাকেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এ অনুদান দেন। যাতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবটি ভালোভাবে পালন করতে পারেন।’

প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। দেশের প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য ও প্যাগোডায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হবে।

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬