মেজর সিনহার গাড়ি চালানোর ভিডিও ভাইরাল

১৫ আগস্ট ২০২০, ০৬:৫২ PM

নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের গাড়ি চালানোর একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে, সিনহা সমান গতিতে সামনে ও পেছনে গাড়ি চালাচ্ছেন। এমনকি একই গতিতে থাকার সময়ে ইউটার্ন নিচ্ছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শেয়ার করছেন। তার গাড়ি চালানো স্টাইল এবং দক্ষতার প্রশংসা করছে ভক্তরা।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

পরিবারের সদস্যরা বলেছেন, সিনহা তাঁর জীবনকে একটি ভিন্ন আঙ্গিকে দেখতে চেয়েছিলেন। তিনি বিশ্বভ্রমণের স্বপ্ন দেখতেন। জাস্ট গো নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ধারণের জন্য নিহত অবসরপ্রাপ্ত মেজর তিনজন শিক্ষার্থী সঙ্গীসহ এক মাস ধরে হিমছড়ির একটি রেস্টহাউসে অবস্থান করছিলেন। 

একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাস…
  • ০৩ এপ্রিল ২০২৬