৭ দিনে সশস্ত্র বাহিনীর ৬৫২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১০

১৫ আগস্ট ২০২০, ০৩:৩৩ PM

© ফাইল ফটো

গত সাতদিনে সশস্ত্র বাহিনীর ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে সশস্ত্র বাহিনীর এক সদস্য ছাড়াও অবসরপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্য মিলে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সশস্ত্র বাহিনীতে করোনায় মোট ১২৪ জনের ‍মৃত্যু হলো। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের আট হাজার ৬৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় মারা গেছেন ১৩ জন। এছাড়াও সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়া ও তাদের পরিবারের সদস্যদের যারা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে ১১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আইএসপিআর আরও জানায়, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন সাত হাজার ৬৮৬ জন। যাদের অনেকেই এরইমধ্যে কাজে ফিরে গেছেন। বর্তমানে সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন ৮২৬ জন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence