পুকুরে ভাসছিল দুই মাদ্রাসা ছাত্রের লাশ

১৫ আগস্ট ২০২০, ০৭:৩৯ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

মাদ্রাসার পাসের পুকুরে গোসল করতে গিয়েছিল জাকির হোসেন চঞ্চল (১০) ও মহসিন আলী (১০)। গোসল করার কোনো এক ফাঁকে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় এই দুই শিক্ষার্থীরা। শুক্রবার (১৪ আগস্ট) সকালে দিকে গ্রামবাসী পুকুরে ভাসতে দেখেন দুই শিক্ষার্থীর লাশ।

ঝিনাইদহের কোটচাঁদপুরের রাজাপুর গ্রামের মুকুল হোসেন নামের এক ব্যক্তির পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়া দুই ছাত্রের মধ্যে জাকির কোটচাঁদপুর উপজলোর বলুহর গ্রামের ঢালীপাড়ার বাহাদুর আলীর ছেলে আর মহসীন কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামরে ফোরকান আলীর ছেলে।

রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদরাসার শিক্ষক মো. আকিমুল ইসলাম জানান, মাদরাসার মসজিদ নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ছাত্ররা পাশের পকুরে গোসল করতে যায়। বেলা ১টার দিকে ফিরে আসে তারা। বিকালে খেলা শেষে জাকির হোসেন চঞ্চল ও মহসিন আলী ফের ওই পুকুরে গোসল করতে যায়। এরপর তারা আর ফিরে আসেনি।

পরে স্থানীয় দমকল বাহিনীকে খবর দেয়া হয়। গভীর রাত পর্যন্ত খোঁজ করা হয় তাদের। ভোর ৬টার দিকে ওই দুই ছাত্রের লাশ পুকুরের পানিতে ভেসে উঠে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা গ্রহণ করা হয়েছে।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence