করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

১২ আগস্ট ২০২০, ০৭:৫৪ PM
মো. শাহাব উদ্দিন

মো. শাহাব উদ্দিন © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তার মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার মন্ত্রীর নমুনা নেয় আইইডিসিআর। বুধবার দুপুরে রিপোর্ট পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হচ্ছেন।

শাহাব উদ্দিন মৌলভীবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ পর্যন্ত চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার।

সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান 
  • ১৯ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর
  • ১৯ এপ্রিল ২০২৬
‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে এসএসসি পরীক্ষার্থীরা’
  • ১৯ এপ্রিল ২০২৬
সাজেদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন আগামীকাল পর্যন্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির বিডিএস প্রফের সময়সূচি প্রকাশ
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী ও জাইমাকে বাফুফেতে আমন্ত্রণ অধিনায়ক আফঈদার
  • ১৯ এপ্রিল ২০২৬