৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে ব্র্যাকের করোনা পরীক্ষার বুথ

০৯ আগস্ট ২০২০, ১০:৪৭ PM

© সংগৃহীত

সারাদেশে ব্র্যাক পরিচালিত করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বুথ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৮ আগস্ট পত্রিকান্তরে খবর এসেছে রাজধানীতে কভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য ব্র্যাকের স্থাপন করা ৩৮টি বুথ বন্ধ হয়ে যাচ্ছে। খবরটি ছাপা হয় স্বাস্থ্য অধিদপ্তরকে লেখা ব্র্যাকের একটি চিঠির ভিত্তিতে। যেখানে সংস্থাটি জানিয়েছিল ৩১ আগস্টের পর এই বুথগুলো চালু রাখা তাদের পক্ষে সম্ভব হবে না। গত ছয়মাস ধরে ভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে সারা দেশে ৯৭টি বুথ পরিচালনা করা আসছে ব্র্যাক।

ব্রাক জানায়, এই বুথগুলো ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। কিন্তু এই খাতে তহবিল সংকটের কারণে রাজধানীর ৪০টি বুথ ৩১ আগস্টের পর থেকে আর চালানো সম্ভব হবে না বলে ঈদের আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানিয়েছিল ব্র্যাক।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একই সময়ে ব্র্যাক তার দাতা সংস্থা এবং অংশীজনদের সাথে এই ব্যাপারে তহবিল সংগ্রহের জন্য যোগযোগ করে যাচ্ছিল। অতি সম্প্রতি ব্র্যাক গ্লোবাল ফান্ডের কাছ থেকে একটি তহবিল পেয়েছে, যা সংস্থাটিকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর বুথগুলো চালিয়ে যেতে সহায়তা করবে। পরিবর্তিত পরিস্থিতিকে সর্বশেষ এই বিবরণ আরেকটি চিঠি মারফত স্বাস্থ্য অধিদপ্তরকে জানানোর সিদ্ধান্ত নেয় ব্র্যাক। যা আগামীকাল সোমবার পাঠানোর কথা ছিল। কিন্তু এই চিঠি পাঠানোর আগেই সংবাদটি প্রকাশ হয়েছে।’

দেশবাসীকে আশ্বস্ত করে ব্রাক জানায়, করোনার সংকটকালে সরকার ও জনগণের পাশে থেকে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করতে সংস্থাটি প্রতিজ্ঞাবদ্ধ। এই মহামারিতেও ব্র্যাক তার সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে এবং দাতা ও অংশীজনদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে যাবে ব্র্যাক।

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬