১৫ আগস্টের পর সব ট্রেন চালুর সিদ্ধান্ত

০৯ আগস্ট ২০২০, ০৪:৩৭ PM

© ফাইল ফটো

দেশে চলমান করোনা পরিস্থিতিতে দুই মাসেরও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর সীমিত পরিসরে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। তবে আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৯ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শরীফুল জানান, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন। রেলওয়েও প্রস্তুতি নেয়া শুরু করেছে।

উল্লেখ্য, করোনার কারণে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর প্রথমে ৮ জোড়া এবং পরে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু যাত্রী সংকটে দুটি রুটের ট্রেন কিছুদিন পরই সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ। বর্তমানে ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন খালি রেখে চলাচল করছে।

সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান 
  • ১৯ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর
  • ১৯ এপ্রিল ২০২৬
‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে এসএসসি পরীক্ষার্থীরা’
  • ১৯ এপ্রিল ২০২৬
সাজেদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন আগামীকাল পর্যন্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির বিডিএস প্রফের সময়সূচি প্রকাশ
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী ও জাইমাকে বাফুফেতে আমন্ত্রণ অধিনায়ক আফঈদার
  • ১৯ এপ্রিল ২০২৬