ট্রাকের নিচে পিষ্ট হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

০৮ আগস্ট ২০২০, ০৬:০৯ PM

© সংগৃহীত

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষকের নাম ইমান আলী (৭০)।তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। শোলগাতিয়া বাজারে ওষুধের ব্যবসা করতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ হক জানান, খুলনা থেকে মোটরসাইকেলে শোলগাতিয়া ফিরছিলেন ইমান আলী। মোটরসাইকেলটি আঙ্গারদোহা পৌঁছলে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬