সাবেক সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা, ২১ পুলিশ সদস্য প্রত্যাহার

০২ আগস্ট ২০২০, ০৬:০২ PM

© ফাইল ফটো

গত শুক্রবার কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদ নিহত হওয়ার ঘটনায় সেখান থেকে ২১ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।রোববার (২ জুলাই) বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ লিয়াকতসহ অন্যদের প্রত্যাহারের আদেশ দেয়া হয়েছে।

জানা গেছে, সাবেক মেজর সিনহা ২০১৮ সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি অর্থমন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মুক্তিযোদ্ধা এরশাদ খানের ছেলে। গত ৩ জুলাই স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন ছাত্র-ছাত্রীসহ জাস্ট নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজার যান তিনি।

গত শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা রাশেদ খান। শনিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

এদিকে সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে ধানমণ্ডির বাসায় সাংবাদিকদের মন্ত্রী আরো বলেন, তদন্ত সাপেক্ষে কেউ দোষী প্রমাণিত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কমিটির অন্য দুই সদস্য হলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার বাজার এরিয়া কমান্ডারের প্রতিনিধি। কমিটিকে সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় ঠিক করতে নির্দেশনা দেয়া হয়েছে।

এখন পর্যন্ত কী জানা গেছে, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত চলার সময় কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তদন্ত নিরপেক্ষ হবে বলেও আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘একটা নিরপেক্ষ তদন্তের জন্য ৩ কমিটির সদস্য গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীও সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে যা বলবো তাতেই একটা প্রভাব পড়তে পারে। তাই কিছুই বলতে চাচ্ছি না।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence