ঈদে বাড়ি ফেরা হলো না তিতুমীরের শিক্ষার্থী সেলিমের

০১ আগস্ট ২০২০, ০৩:০৪ PM

© সংগৃহীত

পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম সেলিম রেজা (২০)। সেলিম রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত কলেজছাত্র সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরিয়া গ্রামের বাসিন্দা। সেলিম একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

তার সহপাঠীরা জানান, ঈদুল আজহা উপলক্ষে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাসস্টপে নেমে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬