প্রধানমন্ত্রীর পক্ষে ১১ বছর ধরে কোরবানি দিচ্ছেন জাবেদ

৩০ জুলাই ২০২০, ০৩:৩২ PM

© সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গত ১১ বছর যাবৎ পশু কোরবানি দিচ্ছেন জাবেদ আলী নামে এক মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার। বাড়ি ইউনিয়নের খামারপাড়া গ্রামে।

গতকাল বুধবার মির্জাপুর প্রেসক্লাবে এসে জাবেদ সাংবাদিকদের জানান, ১৯৬২ সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মাধ্যমে তিনি মুজিব আদর্শে দীক্ষিত হন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি মুজিব আদর্শ ত্যাগ করেননি। এজন্য এলাকায় তাকে অনেক নির্যাতনও সইতে হয়েছে।

তিনি আরও জানান, ১/১১’র পর শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে আল্লাহর কাছে ফরিয়াদ জানান তিনি। মানত করেন, শেখ হাসিনা মুক্ত হয়ে দেশের শাসনভার নিতে পারলে প্রতি বছর ঈদুল আজহায় তার নামে পশু কোরবানি দেবেন। সেই থেকে গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীর পক্ষে কোরবানি দিয়ে আসছেন তিনি। এবার ৬৭ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন জাবেদ।

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, ‘জাবেদ আলী একজন সত্যিকারের মুজিব সৈনিক। তিনি স্পষ্টবাদী ও সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে থাকেন। গত ১১ বছর যাবৎ তাকে দেখছি প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিতে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬