কাল থেকে শনিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা

২৯ জুলাই ২০২০, ০৬:৫৭ PM

© ফাইল ফটো

আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ বুধবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শাহীনুল ইসলাম জানান, এই তিনদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এই সময়ে সারাদেশেই প্রকৃতি শুষ্ক থাকার সম্ভাবনা কম। দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মসিংহ এবং সিলেট বিভাগেই বৃষ্টির পরিমাণ বেশী থাকতে পারে।

শাহীনুল আরও বলেন, আগামী ৩০ এবং ৩১ জুলাইয়ে সারাদেশের মধ্যাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। কিন্তু পরে তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে হালকা বাতাসসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close