পুঠিয়ায় করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

© ফাইল ফটো

রাজশাহীর উপজেলার পুঠিয়া বানেশ্বরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানজুরা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত মানজুরা বেগম পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটী গ্রামের মো. ইদ্রিস হাজীর স্ত্রীর তিনি।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত মানজুরা বেগম সোমবার বিকাল ৩টায় তার নিজ বাসভবনে মারা গেছেন। সরকারি নিদের্শনা মোতাবেক আমরা তার লাশ দাপনের বিষয়ে সামাজিক সুরক্ষা নিশ্চিত করেছি। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মানজুরা বেগম গত কয়েকদিন আগে স্ট্রোক করেছিলেন। আজ সোমবার ৩টায় তার নিজ বাসভবনে তিনি মারা যায়। তবে হাসপাতালের তথ্য থেকে জানা গেছে তিনি করোনা আক্রান্ত ছিলেন।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার জানান, মৃত্যু মানজুরা বেগম রাজশাহী মেডিকেল হাসপাতালে গত ১৮ জুলাই নমুনা দেন। পরে গত ২০ জুলাই তার করোনা পজেটিভ আসে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬