বিলের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

২৫ জুলাই ২০২০, ১১:০৫ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি

বিলের পানিতে গোসল করতে নেমে ডুুবে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর আবাদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া (১০)। সুমাইয়া আবাদী এলাকার আলমগীর হোসেনের মেয়ে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, দুপুরে তিন বোন একসঙ্গে বাড়ির পাশের বিলে গোসল করতে নামে। এ সময় হঠাৎ করে সুমাইয়া পানিতে ডুবে যায়।ত খন সুমাইয়ার সঙ্গে থাকা তার দুই বোন চিৎকার শুরু করে।

স্থানীয় ইউপি সদস্য শাহীন ও মাহবুবুর রহমান রবিন জানান, চিৎকার শুনে এলাকাবাসী সুমাইয়াকে খুঁজতে পানিতে নামে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াবে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬