আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি রায়হান গ্রেপ্তার

২৪ জুলাই ২০২০, ১১:১২ PM
রায়হান কবির

রায়হান কবির © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে শ্রমিক দুর্দশা নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় সাক্ষাৎকার দেওয়ার দায়ে প্রবাসী বাংলাদেশি রায়হান কবিরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দরে। তার বাবা আশরাফুল আলম একটি পোশাক কারখানায় চাকরি করেন।

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দিজামি দাউদের বরাত দিয়ে মালয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো শুক্রবার এ তথ্য জানিয়েছে। হারিয়ান মেট্রো জানায়, কুয়ালালামপুরের একটি কনডোমিনিয়ামে লুকিয়ে ছিলেন রায়হান কবির। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ জুলাই আল জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণ উঠে আসে।

প্রতিবেদনে দেখা যায়, রায়হান কবির নামের এক বাংলাদেশি এই নিপীড়নের প্রতিবাদ করেছেন। আল জাজিরার প্রতিবেদন দেখে রায়হান কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসঙ্গত, ৩ জুলাই তার বিরুদ্ধে মামলা করে মালয়েশিয়ান সরকার। পরে ৭ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ১৫ জুলাই বাতিল করা তার ভিসা।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close