ঈদুল আযহা কবে, জানা যাবে সন্ধ্যায়

২১ জুলাই ২০২০, ০২:০৮ PM

© ফাইল ফটো

এবার কোরবানির ঈদ বা পবিত্র ঈদুল আযহা কবে হবে তা জানা যাবে আজ মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায়। ঈদের তারিখ নির্ধারণে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় বসবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম এতে সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে ঈদুল আযহা উদযাপিত হবে আগামী ৩১ জুলাই।

চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে মাস গণনা শুরু হবে। আর দেশে ঈদ হবে ১ আগস্ট। রোজার ঈদের মত কোরবানির ঈদও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে হওয়ায় সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি থাকছে।

সৌদি আরবে গতকাল সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই কোরবানির ঈদ উদযাপন হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপন হয়ে থাকে।

বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে। অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে কিংবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানাতে বলা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close