ঈদের ছুটিতে বাসের অগ্রিম টিকিট পাবে না কেউ

২০ জুলাই ২০২০, ০৯:৪৪ PM

© ফাইল ফটো

আসন্ন ঈদুল আযহার সময়ে ঘরমুখো মানুষ বাসের অগ্রিম টিকিট পাবে না। বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। সমিতির সভাপতি ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ আজ সোমবার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

রমেশ চন্দ্র জানান, গত ১ জুনের পর থেকে যেভাবে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে বাস চলছে, ঈদের সময়ও সেভাবেই চলবে। টিকিট বিক্রি করা হবে যাত্রীদের চাহিদা মোতাবেক। তার আলোকে বাসের সংখ্যা ও রুট নির্ধারণ করবে পরিবহন কোম্পানিগুলো। ঈদ উপলক্ষে এবার কোনো অগ্রিম টিকিট বিক্রি হবে না।

তিনি জানান, ঈদেও বাসের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে। সব যাত্রী ও চালককে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বাস মালিকদের ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে যাত্রী সেবা পরিচালনার অনুরোধ করেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close