ঈদে অনলাইনে কিনতে হবে ট্রেনের টিকিট, বাড়ছে না ট্রেন

১৯ জুলাই ২০২০, ১০:০৫ AM

© ফাইল ফটো

আসন্ন ঈদুল আজহায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করা হবে, ট্রেনের সংখ্যাও বাড়ছে না। এছাড়া টিকিটবিহীন যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবেন না। শনিবার (১৮ জুলাই) কমলাপুর রেলস্টেশনে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, ঈদে ট্রেনের সংখ্যা বাড়ছে না। যেভাবে চলছে সেভাবেই চলবে। অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। স্টেশনে প্রবেশ করতে পারবে না টিকিটবিহীন যাত্রীরা। এ জন্য বড় স্টেশনগুলোতে প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য বেড়া দেওয়ার প্রকল্পের কাজ চলছে।

তিনি আরো বলেন, জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল রেল লাইন হবে। ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইনের কাজ চলছে। কাজ শেষ হলে অধিকসংখ্যক ট্রেন চালানো যাবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদে ট্রেনের সংখ্যা বাড়ছে না।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close