সবার অনার্স-মাস্টার্স ডিগ্রির প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী

১৬ জুলাই ২০২০, ০৮:০৪ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সবার জন্য অনার্স-মাস্টার্স আর পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই। গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর বেশি জোর দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে ড্যাফোডিল পরিবার ও এটুআই’র যৌথ আয়োজনে ‘কোভিড-১৯ এবং তার পরবর্তী সময়ের প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় আমরা কি প্রস্তুত?’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই আবশ্যিক দক্ষতা অর্জিত হচ্ছে না। সরকার আবশ্যিক দক্ষতা উন্নয়ন এবং সব ধারার শিক্ষা ব্যবস্থায় দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ের জন্য একটি ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রণয়ন করতে যাচ্ছে।

দীপু মনি বলেন, আমরা শিক্ষার্থীর স্বপ্ন ও তার পড়াশোনার মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করছি। আমরা শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাচ্ছি যার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তার জীবন ও জীবিকার স্বপ্নপূরণে সক্ষম হবে। পাশাপাশি রাষ্ট্রীয় স্বপ্ন ও অর্জিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, ইংরেজি মাধ্যম, কওমি ও সাধারণ শিক্ষা ধারাসহ ভিন্ন ভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। সাধারণ শিক্ষা আবার দুই ধারায় বিভক্ত- ইংরেজি ও বাংলা ভার্সন। শিক্ষার সব ধারাই কিছু আবশ্যিক দক্ষতা অর্জন করতে হয়।

ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, এটুআই প্রকল্পের ফিউচার অফ ওয়ার্ক ল্যাবের প্রধান আসাদ উজ জামান, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস ফারাহ কবির, প্রথম আলোর ইউথ প্রোগ্রামের প্রধান মুনীর হাসান প্রমুখ।

গ্রামীণ ওয়াটারের বোর্ড সভায় যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনুস
  • ০৪ মার্চ ২০২৬
সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন ইবির হল প্রশাসনের
  • ০৪ মার্চ ২০২৬
মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল-রিজভী
  • ০৪ মার্চ ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে দরকার ২৮৫ কোটি টাকা
  • ০৪ মার্চ ২০২৬
হাসপাতাল থেকে এলাকার মানুষের জন্য খুশির সংবাদ দিলেন ডা. মাহ…
  • ০৪ মার্চ ২০২৬
নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী
  • ০৪ মার্চ ২০২৬