উদ্ভিদ বিজ্ঞানী কাজী আবদুল ফাত্তাহ আর নেই

১৪ জুলাই ২০২০, ০৮:৩৭ AM
অধ্যাপক কাজী আবদুল ফাত্তাহ

অধ্যাপক কাজী আবদুল ফাত্তাহ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক কাজী আবদুল ফাত্তাহ মারা গেছেন। গতকাল সোমবার ঢাকার ধানমন্ডিতে নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

ঢাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাখহরি সরকার জানিয়েছেন, আবদুল ফাত্তাহকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ও উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় উপাচার্য বলেন, “অধ্যাপক কাজী আবদুল ফাত্তাহ ছিলেন একজন খ্যাতিমান উদ্ভিদবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি উদ্ভিদ বিজ্ঞানের প্ল্যান্ট ফিজিওলজিস্ট বিষয়ে একজন প্রথিতযশা বিশেষজ্ঞ ছিলেন। উদ্ভিদ বিজ্ঞানসহ বিজ্ঞানের বিভিন্ন শাখাকে অণুপ্রেরণা ও নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।”

কাজী আবদুল ফাত্তাহ উদ্ভিদবৃক্ষবিজ্ঞান, উদ্ভিদ প্রাণরসায়ন এবং ফলন বৃদ্ধিতে উদ্ভিদের শারীরবৃত্তীয় ও জৈব রাসায়নিক উদ্ভিদবৃদ্ধি নিয়ন্ত্রণকারী পদার্থগুলো কীভাবে কাজ করে, তা নিয়ে গবেষণার জন্য পরিচিত ছিলেন।

তিনি বাংলাদেশ একাডেমি ফর সায়েন্সেস'র সদ্যবিদায়ী সভাপতি। ১৯৯১ সাল থেকে তিনি বিজ্ঞান একাডেমি নির্বাচিত ফেলো।

২০০৬ সালে উদ্ভিদবিদ্যায় শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ দিয়েছিল। এছাড়া বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতি স্বর্ণপদক ও ফেলোশিপ ও রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক পল হ্যারিস ফেলোফিপ লাভ করেন তিনি।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য অধ্যাপক ফাত্তাহ বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

কাজী আবদুল ফাত্তাহ ১৯৫২ সালে উদ্ভিদবিদ্যার প্রিলিমিনারি পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম এবং ১৯৫৩ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি নেন।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close