ঈদের ছুটিতে কর্মস্থলেই থাকতে হবে, সরকারি সিদ্ধান্ত

১৩ জুলাই ২০২০, ০২:৩৯ PM

© ফাইল ফটো

এবার আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সে মোতাবেক এবার তিন দিনই থাকছে ছুটি। আজ সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠক হয়। ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে কর্মস্থলেই থাকতে হবে বলে জানান সচিব। এবার জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আগামী ১ আগস্ট (শনিবার) কোরবানির ঈদ ধরে ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট ঈদুল আজহার ছুটি থাকবে। এরমধ্যে দুদিনই সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।

৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই। আর ১ আগস্ট হলে (বৃহস্পতি, শুক্র এবং শনি) ছুটির দুদিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন নিয়ম অনুযায়ী সাধারণ ছুটি থাকলেও আগের ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি থাকে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close