করোনামুক্তির এক মাস পরেও সম্পূর্ণ সুস্থ নন জাফরুল্লাহ

১১ জুলাই ২০২০, ১২:৪৫ PM

© ফাইল ফটো

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনা শনাক্ত হয়। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এদিকে নিজেদের কিটেই ডা. জাফরুল্লাহর করোনা নেগেটিভ পাওয়া যায় ১৩ জুন। তারপর দীর্ঘ সময় চলছে, কিন্তু এখনও তিনি সম্পূর্ণ সুস্থ নন।

সর্বশেষ ৩০ জুন ডা. জাফরুল্লাহর অবস্থা অবনতি হয়। তারপর থেকে এখন পর্যন্ত তার অবস্থা উন্নতির দিকে। তবে তিনি এখনও ভালোভাবে হাঁটতে, স্পষ্টভাবে কথা বলতে পারেন না। তার ফুসফুসও সম্পূর্ণভাবে সেরে ওঠেনি।

আজ শনিবার (১১ জুলাই) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ‘তার অবস্থা উন্নতির দিকে, কিন্তু পুরোপুরি সুস্থ হন নাই। আগের মতো অবনতিও হয় নাই।’

তিনি বলেন, ‘পুরোপুরি সুস্থ না হলে হাসপাতাল থেকে যাওয়া যাবে না। এই ধরনের আলোচনা, কথাবার্তা এখনও হয় নাই। কারণ তিনি তো এখনও ভালোভাবে হাঁটতে পারেন না। কিছুটা পারেন যেমন ওয়াশরুমে যাওয়া, টুকটাক।’ 

তিনি আরও বলেন, ‘তার পা ফুলে রয়েছে এখনও। তার কণ্ঠের কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি হয় নাই। ফুসফুসের অবস্থাও উন্নতির দিকে, তবে পুরোপুরি ভালো হয়নি। তার সব বিষয়গুলো এখনও পরিষ্কার না। তার অবস্থা স্থিতিশীল, উন্নতির দিকে কিছুটা।’

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬