‘৯৮ সালের মতো মাসব্যাপী বন্যা আসছে চলতি সপ্তাহেই’

১১ জুলাই ২০২০, ০৯:৫০ AM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের এই পরিস্থিতির মধ্যেই ভারী বৃষ্টির কারণে বড় ধরণের বন্যার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে দেশের ১৪টি জেলা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারী বৃষ্টির কারণে চলতি সপ্তাহেই আসছে আরো বড় বন্যা। ১৯৯৮ এর বন্যার মতো এর বিস্তার মাসব্যাপী হতে পারে বলে সতর্কতা দেয়া হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া এ ব্যাপারে বলেন, আবারো দেশের বেশ কিছু অঞ্চলে বড় বন্যার আশংকা রয়েছে। এই বন্যাটা প্রায় চতুর্থ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।

এ প্রসঙ্গে বুয়েট পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, বন্যায় প্রচুর পরিমাণে পানি আসতেছে, পানিটা নদীতে থাকায় দেখা যায় পানির উচ্চতা বৃদ্ধি পায়।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বন্যার পানি দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারে শুনেই আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েছি।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬