করোনা: ঈদের আগেই চালু হচ্ছে গণস্বাস্থ্যের আইসিইউ ইউনিট

০৮ জুলাই ২০২০, ০৪:২৬ PM

© ফাইল ফটো

বিশ্বমানের সর্বাধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা সম্মলিত ৪১ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট তৈরি করছে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল। আসছে কোরবানির ঈদের আগেই চালু হবে এই আইসিইউ ইউনিট। বুধবার (৮ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ বিভাগের উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নীচতলায় আলাদাভাবে ১৫ সিটের এই করোনা আইসিইউ ইউনিট ছাড়াও নগর হাসপাতালের চতুর্থ তলায় ২৬ শয্যাবিশিষ্ট আরো দুটি ইউনিট তৈরি করা হচ্ছে। এরমধ্যে ১৮ সিটের বিশ্বমানের কিডনি ট্রান্সফারেন্ট একটি ইউনিট করা হচ্ছে। এই কিডনি ট্রান্সফারেন্ট ইউনিটে বর্তমান সময়ের ইলেক্ট্রনিক বেড ছাড়াও ব্যাংকক কিংবা সিঙ্গাপুরের হাসপাতালগুলোতে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় সংশ্লিষ্ট রোগীরা তারচেয়েও বেশি সুবিধা পাবেন ।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকেই গণস্বাস্থ্য নগর হাসপাতাল রোগীদের কম পয়সায় উন্নত চিকিৎসাসেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের বিশ্বমানের আইসিইউ ইউনিটের যাত্রা শুরু হচ্ছে। যেখানে উন্নত দেশের সব সুবিধা পাবে একজন রোগী।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬