১৫ দিনে ৫ হাজার অ্যান্টিবডি কিট তৈরির ঘোষণা ডা. জাফরুল্লাহর

০৪ জুলাই ২০২০, ০৮:০৬ PM

© ফাইল ফটো

ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমোদন পেলে ১৫ দিনের মধ্যে ৫ হাজার অ্যান্টিবডি কিট তৈরির ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এই কিট দেশবাসীর জন্য উপহার দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (৪ জুলাই) জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুসহ গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের তিনি এ কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যায় এ কথা জানানো হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা ইতোমধ্যে ডিজিডিএর নির্দেশিকা অনুযায়ী অ্যান্টিবডি কিট আপডেট করেছে। আমি আশা করি ডিজিডিএ এখন আমাদের কিটে পুরোপুরি সন্তুষ্ট হবে এবং আগামীকাল অনুমতি প্রদান করবে। অনুমতি পেলে ১৫ দিনের মধ্যে ৫ হাজার কিট আমরা দেশবাসীকে উপহার দিবো।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬