সস্ত্রীক করোনামুক্ত চান্দিনা উপজেলার নির্বাচন কর্মকর্তা

০১ জুলাই ২০২০, ০৫:০৭ PM

© টিডিসি ফটো

সস্ত্রীক করোনা মুক্ত হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) প্রতিষ্ঠাকালীন আহবায়ক আহসান হাবীব। আজ বুধবার (১ জুলাই) দুপুরে তিনি নিজের ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘প্রিয়জন, আপনাদের নিরন্তর দোয়া, শুভ কামনা ও অনুপ্রেরণার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। সকলের প্রতি আমার ও আমার পরিবারের বিনম্র কৃতজ্ঞতা জানাই। এত ভালবাসায় আমরা সত্যিই আপ্লুত! আমাদের জন্য এত ভালোবাসার বন্দোবস্ত যিনি করেছেন, সেই মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করা সত্যিই আমাদের সাধ্যাতীত!’

তিনি বলেন, আমাদের দুজনের কর্ম-প্রতিষ্ঠানসহ অনেকের আন্তরিক সহযোগিতা পেয়েছি এই দুঃসময়ে। অসংখ্য প্রিয়জনের দোয়া ও অনুপ্রেরণা হৃদয় ছুঁয়েছে আমাদের হৃদয়পুর! ভিজিয়ে দিয়েছে চোখ। আপনাদের সবার প্রতি আমাদের অনিঃশেষ কৃতজ্ঞতা।

এর আগে গত ৩০ মে নমুনা দিয়ে ৩ জুন আহসান হাবীব ও তাঁর স্ক্রী নাজনীন আক্তারের করোনাভাইরাস শনাক্ত হয়। গত ১৩ জুন দ্বিতীয়বার নমুনা দিয়ে ১৮ জুন আবারও পজিটিভ রিপোর্ট আসে দুজনেরই। সর্বশেষ গত ২৩ জুন তৃতীয়বার নমুনা দেন এবং আজ ১ জুলাই দুজনেরই করোনা নেগেটিভ আসে।

প্রসঙ্গত, আহসান হাবীব ও তার স্ত্রী নাজনীন আক্তার দুজনেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেরী স্টোপসে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্স…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬