আদালত প্রাঙ্গণেই গায়ে আগুন দিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ আ.লীগ নেতার

০১ জুলাই ২০২০, ১২:১৭ PM
সাজ্জাদ হোসেন বরকত

সাজ্জাদ হোসেন বরকত © সংগৃহীত

আদালতে বাথরুমে যাওয়ার কথা বলে নিজের গায়ে আগুন ধরিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত। গতকাল মঙ্গলবার আদালত প্রাঙ্গণে গ্যাস লাইটার দিয়ে নিজের লুঙ্গিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।

এদিন বিকেলে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারক মো. ফারুক হোসাইনের আদালতে সাত দিনে রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন সাজ্জাদ হোসেন বরকত ও পৃথক মামলায় গ্রেপ্তার ফরিদপুর প্রেসক্লাবের সভাপতির পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত ইমতিয়াজ হাসান রুবেলের।

এর আগে একই আদালত পৃথক দুইটি চাঁদাবাজি মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ফরিদপুর সদর আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেনের বদরপুরস্থ বাড়িতে চুরির ঘটনায় সাজ্জাদ হোসেন বরকতকে আসামি করে আদালতে জিজ্ঞাসাবাদের জন সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত একদিনে মঞ্জুর করেন। অপরদিকে ইমতিয়াজ হাসান রুবলেকে দুলাল লস্করের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় রিমান্ড আবেদন করলে আদালত তাকেও একদিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে গতকাল মঙ্গলবার আদালতে বাথরুমে যাওয়ার কথা বলে সাজ্জাদ হোসেন গ্যাস লাইটার দিয়ে নিজের লুঙ্গিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। নব নির্মিত ম্যাজিস্ট্রেট আদালতের চারতলায় এ ঘটনা ঘটে। তবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ দ্রুত বিষয়টি দেখে ফেলে এবং আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় বরকতের লুঙ্গির কিছু অংশ পুড়ে গেলেও তার শরীরের কোন ক্ষতি হয়নি।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাজ্জাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬