বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় সান্ত্বনার ভাষা পাচ্ছেন না সাকিব

৩০ জুন ২০২০, ১০:০২ AM

© সংগৃহীত

রাজধানীর বুড়িগঙ্গার সদরঘাটে ‘ময়ূর-২’ ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে ‘মর্নিং বার্ড’ লঞ্চ। ভয়াবহ এ দুর্ঘটনায় সর্বশেষ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আর করোনার মাঝে দেশে এমন ঘটনায় নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না সাকিব আল হাসান। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে তার প্রত্যাশা করছেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটি জানিয়েছেন সাকিব। এছাড়া মৃতরা যেন পরপারে ভালো থাকেন সেই কামনাও করেছেন তিনি।

সাকিব তার স্ট্যাটাসে লিখেন, প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানি এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনো ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।

পুরো পৃথিবীর এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোনো সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সহ সকল দূর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ।

মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close