ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

২৫ জুন ২০২০, ০৩:৫১ PM

© সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে করে শিক্ষা কার্যক্রমে পিছিয়ে না পরে সেজন্য সরকার তাদের বাইসাইকেল প্রদান করেছে। সরকার সমাজের পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠিদের এগিয়ে নিয়ে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বৃহস্পতিবার(২৫ জুন) দিনাজপুর কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপরি-উক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের অনুদান ও দলিত, হরিজন ও বেদেদের ভাতা বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন এমপি গোপাল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬