করোনায় জেলা জজের মৃত্যু

২৪ জুন ২০২০, ১০:২০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জজের মৃত্যু হয়েছে। ওই জজের নাম ফেরদৌস আহমেদ (৫৮)। তিনি লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ছিলেন।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১ জুন ফেরদৌস আহমেদ ঢাকা থেকে লালমনিরহাটে যান। ৪ জুন আদালতে বিচার কাজ শেষ করে আবার ঢাকায় ফিরে আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় রিপোর্ট করোনা পজিটিভ এলে তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

এর মধ্যে ফেরদৌস আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬