৬১ লাখ টাকা ফেরত দিয়ে চাকরি পাচ্ছেন সেই অটো চালক সজীব

২৩ জুন ২০২০, ০২:২২ PM

© সংগৃহীত

নিজের হারানো ৬১ লাখ টাকা ফেরত পেয়ে অটোচালক সজিবকে চাকরি, টাকা অথবা অটোরিকশা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের বিকাশ এজেন্ট আলমগীর হোসেন জুয়েল। সোমবার (২২ জুন) তিনি এ তথ্য জানিয়ে বলেছেন, তার (সজিব) চাহিদা মোতাবেক তাকে পুরস্কার দেয়া হবে।

এসময় আলমগীর হোসেন জুয়েল বলেন, ‘আমি বিশাল ক্ষতির থেকে রক্ষা পেয়েছি। পুলিশ, অটোচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। অটোচালককে নিয়ে আমি বসব। সে যদি চাকরি চায় তাহলে তাকে আমার এখানে চাকরি দেব। আর যদি সে টাকা অথবা অটোরিকশা চায় তাহলে তাকে পুলিশের মাধ্যমে একটি অটোরিকশা দেব।’

এদিকে অটোচালক সজিবের পাশাপাশি জেলা আওয়ামী লীগের অফিস সহকারী বাদল গাজীর প্রশংসা করেন বিভিন্ন শ্রেণির মানুষ।

অনেকেই বলছেন, বাংলা চলচ্চিত্রে অন্যতম একটি চরিত্র পার্শ্ব নায়ক বাদল। চাঁদপুরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা উদ্ধারের ঘটনায় বাদল এক পার্শ নায়কের ভূমিকা পালন করেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের অফিস সহকারী। বিকাশ এজেন্টের এতোগুলো টাকা ফিরে পাবার অন্যতম ভূমিকা ছিল তার।

এই ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর সমাজিক যোগাযোগমাধ্যমে অটোচালক সজীবকে নিয়ে প্রশংসার ঝড় উঠে। ওইদিন রাতেই চাঁদপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান এই সততার জন্যে তাৎক্ষণিক অটোচালক সজীববে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন। সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকেও সজীবকে খাদ্য সহায়তা এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ ঘটনায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক অটোচালক সজীবসহ জেলা আওয়ামী লীগের অফিস সহকারী বাদলকে ধন্যবাদ জানিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬
কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬