কাজ না পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ল যুবক

২১ জুন ২০২০, ০৯:৩৬ PM
জেদ্দার পথে পথে ঘুরছিলেন মানসিক ভারসাম্যহীন আলামিন

জেদ্দার পথে পথে ঘুরছিলেন মানসিক ভারসাম্যহীন আলামিন © সংগৃহীত

টাঙ্গাইলের যুবক আলামিন ভাগ্য পরিবর্তনের আশায় ধার-দেনা করে গিয়েছিলেন সৌদি আরব। কিন্তু পাঁচ মাসেও তার কাজ মেলেনি। মানবেতর জীবনযাপনের এক পর্যায়ে হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। আজ রবিবার দেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা গেছে, মানসিক ভারসাম্যহীন আলামিন সৌদিআরবের জেদ্দার পথে পথে ঘুরছিলেন। তার নাম পরিচয় জানতে চেয়ে ফেসবুকে লাইভ করেন এক প্রবাসী বাংলাদেশি। এরপরই তাকে শনাক্ত করেন বাবা-মা।

আলামিনের পরিবার জানিয়েছে, মাস পাঁচেক আগে ধারদেনা করে সৌদি আরব যান আলামিন। সেখানে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।

টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের চেয়ারম্যান রাজ কুমার সরকার জানান, আলামিনের বাবা একজন দরিদ্র কৃষক। দেশের স্বজনদের কাছে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close