বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা অনেক কম : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুন ২০২০, ০৬:৩১ PM

© ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসা ব্যবস্থা করায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা অনেক কম আছে বলা যায়। শনিবার (২০ জুন) বিকেলে ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে ‘কভিড-১৯ হাসপাতাল’ হিসেবে অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাসপাতালগুলো সরকারিভাবে করোনা রোগীদের জন্য প্রস্তুত করেছি। প্রত্যেক হাসপাতাল এখন করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে। আমাদের সহযোগিতায় অনেক প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতাল এগিয়ে এসেছে। তারা করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে। আমরা খুশি হলাম যে সিকদার গ্রুপের সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালটি আজকে করোনা চিকিৎসায় যুক্ত হলো।

এ হাসপাতালে কভিভ, নন-কভিড রোগীরা যেন ভালো চিকিৎসা পায় সেটা খেয়াল রাখতে হবে জানিয়ে তিনি বলেন, রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যেন পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পায়। তারা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কারা চিকিৎসা দেবে সেটাও খেয়াল রাখতে হবে।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬