করোনা নিয়ে হাসপাতালে ভর্তি বাণিজ্যমন্ত্রী

১৭ জুন ২০২০, ১০:৩১ PM
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি © ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। বুধবার রাতে বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুকুর রহমান সিকদার বলেন, শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও বুধবার সন্ধ্যা ৭টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাণিজ্যমন্ত্রী। করোনার উপসর্গ দেখা দিলে বুধবার সকাল ৯টায় করোনা টেস্টের জন্য তার নমুনা দেওয়া হয়। বিকেলে নমুনার রেজাল্ট পজিটিভ আসে। আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬