নিখোঁজের পর পুকুরে ভেসে উঠলো কলেজ ছাত্রের লাশ

১৭ জুন ২০২০, ১০:৫৭ AM

© প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজের সাত ঘণ্টা পর মঞ্জুর আহসান তুষার (২১) এক কলেজ ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আহসান তুষার উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তফাদার বাড়ীর শাহ আলমের ছেলে। তুষারের মৃত্যু রহস্যজনক হওয়ায় লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হবে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত তুষার লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেনবাগের কাবিলপুরে নিজ বাড়িতে চলে আসে তুষার। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য যায় সে। দুপুর গিয়ে বিকেল হলেও আর বাড়িতে ফিরে আসেনি তুষার। পরিবারের লোকজন বাঁশ বাগানসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। সন্ধ্যার দিকে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে পুকুরের পানিতে তুষারের লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

নিহতের আত্মীয় ফাহাদ বলেন, চার ভাই ও এক বোনের মধ্যে তুষার সবার ছোট ছিল। সে সাঁতার জানতো। কিন্তু পুকুরের পানিতে তার লাশ পাওয়া গেছে। তুষারের মৃত্যুটি রহস্যজনক।

এদিকে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close