ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ফের অবনতি

১৬ জুন ২০২০, ০৫:০৭ PM

© ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ফের কিছুটা অবনতি হয়েছে। তার শরীরে নিউমোনিয়ার প্রাদুর্ভাব আগের তুলনায় বেড়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মামুন মোস্তাফি বরাত দিয়ে বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আজকে কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে অ্যান্টিবায়োটিক দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। ডা. জাফরুল্লাহ সকলের দোয়া চেয়েছেন।

বর্তমানে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। ১৩ জুন সকালে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তার করোনা নেগেটিভ পাওয়া গেছে। এদিকে গতকাল সোমবার (১৪ জুন) পিসিআর ল্যাবের পরীক্ষায়ও তার করোনা নেগেটিভ এসেছে। কিন্তু এখন তিনি নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছেন।

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬