ধর্মীয় বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবী মারা গেছেন

১১ জুন ২০২০, ১১:০৫ PM

© সংগৃহীত

আলোচিত ধর্মীয় বক্তা ও ভৈরব বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছেন। আজ বিকাল সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্র জানিয়েছে, মাওলানা তোফাজ্জল হোসেন হার্টের রোগী ছিলেন। এ নিয়ে বেশ কয়েকদিন যাবত অসুস্থও ছিলেন তিনি। আজ বিকেলে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীকে নিজ গ্রাম রামনগরে তার মায়ের কবরের পাশে দাফন করার কথা রয়েছে। মাহফিলে মায়ের আলোচনায় তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে তার ভক্তকুলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬