ডা. জাফরুল্লাহর জন্য দোয়া ও কোরআন খতম

০৭ জুন ২০২০, ০৬:০৪ PM

© ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রায় একমাস ধরেই করোনা রোগের সাথে লড়ছেন। সম্প্রতি তার স্ত্রী এবং ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। এমন অবস্থা থেকে তিনি এবং তার পরিবার যাতে সুস্থ হতে পারেন, সেজন্য গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাক্তি উদ্যোগে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। 

রোববার (৭ জুন) সকাল ১১ টায় গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক এলাকার সূচনা বিল্ডিংয়ের ২য় তলার হলরুমে এই আয়োজন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাও ও কর্মচারীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা শেখ কবির আহমেদ, গণস্বাস্থ্য হাসপাতালের প্রধান কর্মকর্তা আবু তাহের, স্বাস্থ্যকর্মী ইনচার্জ তৈয়মুজ আলী, গণ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আল-আমিন চৌধুরী, অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মো. শাহ আলম, আইন বিভাগের শিক্ষক লিমন হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সাধারণ কর্মী দিপু শেখ প্রমুখ।

এ বিষয়ে আইন বিভাগের শিক্ষক লিমন হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন। তার পরিবারের সদস্যরাও করোনা পজিটিভ। এমন গুণী একজন মানুষের দ্রুত সুস্থ হয়ে উঠা খুবই প্রয়োজন, গোটা গণস্বাস্থ্য কেন্দ্রের জন্য, দেশের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সুস্থ হয়ে উঠতে হবে। আমরা ব্যক্তিগতভাবে তার সুস্থতার জন্য এই আয়োজন করছি।

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬