বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

৩০ মে ২০২০, ০২:১৬ PM

© ফাইল ফটো

দেশে মহামারি করোনা সংকটে এবার বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরই মধ্যে সংস্থাটি জানিয়েছে বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

শনিবার বিআরটিএয়ের ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠকে সিদ্ধান্তের মধ্যে আরও জানানো হয়, প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে। 

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও দীর্ঘ দুইমাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু হচ্ছে। তবে ড্রাইভার-শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।

 

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬