সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা

২৫ মে ২০২০, ১১:৪৯ PM

© ফাইল ফটো

ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষত না শুকাতেই সাগরে ঝড়ো হাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ এ কে নাজমুল হক এ তথ্য জানান।

এ কে নাজমুল হক জানান, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি জানান, বায়ুচাপের আধিক্য ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং আশপাশের দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, পরবতী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা বিভাগের দুয়েক জায়গায় এবং বগুড়া অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

এর আগে গত ২০ মে দুপুরের পর সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করে আম্ফান। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশের বিভিন্ন জেলায় ঝড়ে গাছ বা ঘর চাপা পড়ে অন্তত ২৩ জনের প্রাণ যায়। প্রবল বাতাসে বহু গাছপালা ভেঙে পড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়েন দেশের অর্ধেকের বেশি গ্রাহক। উপকূলের বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় বহু মানুষ।

সিলেবাস শেষ করতে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণ…
  • ১৬ মার্চ ২০২৬
এক বছরে ৪ বৈশ্বিক অর্জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
  • ১৬ মার্চ ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক নুরুল ইস…
  • ১৬ মার্চ ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. ফরিদু…
  • ১৬ মার্চ ২০২৬
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে চাকরি, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৬ মার্চ ২০২৬
ঈদযাত্রা: গাজীপুরে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence