চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার

২৩ মে ২০২০, ০৭:৪২ PM

© ফাইল ফটো

দেশের কোথাও ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ রোববার (২৩ মে) রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
close